তোমার গোলাপী অপেক্ষায় চূড়ান্ত নগ্ন হৃদয়ে তোমার কাছে গেলেও তুমি দেখতে পাওনা হৃদয়ের রঙ শাদা নাকি লাল, তুমি শুধু দেখেছ আমার সবুজ পিরান খানি- অথচ চোখ বন্ধ করেই আমি দেখেছি কী সবুজ অবুঝ একটা গোলাপী হৃদয় নিয়ে তুমি এখনও অপেক্ষা করে থাকো কোনও এক অচেনা রাজকুমারের - আমার থাকা বা না থাকায়... আত্মায় রক্তপাত রক্ত চাও রক্ত? গাজা কিংবা প্যালেস্টাইন ইরাক কিংবা লিবিয়া বাধন কিংবা রেডক্রস সবার জন্য শরীরের ব্যাগে জমিয়ে রেখেছি রক্ত- আমার আত্মায় যে রক্তক্ষরণ সিরিন্সে কি বের করা যাবে তাকে! হৃদয়ে যে রক্তক্ষরণ, ব্লাডব্যাংক কি পারে পুষিয়ে দিতে এর অপূরণের দায়! হৃদয় হোক ভোকাট্টা ঘুড়ি শাদা মনে কাদা লাগলে বিরক্ত হওয়া যাবে না কাদা ধুয়ে ফেলা যায় - মনের কাদায় মনোযোগ দেয়ার চেয়ে মনোযোগ দেয়া ভাল নিজেতে। পথের পাথরে আটকে গেলে হৃদয়, বড্ড বিঘ্ন ঘটবে ইহকামে, ব্লক তৈরি হবে, হৃদয়কে পরাতে হবে যান্ত্রিক আংটি, স্বদেশী সে কাঁটা তুলতে যেতে হবে কোলকাতা-থাইল্যন্ড কিংবা মধ্যপ্রাচ্যে। আত্মা হোক এক ভোকাট্টা ঘুড়ি উড়াউড়ি ব্যতিরেকে আর যেন তার থাকেনা কোন বিশেষ কেপিআই, কর্তব্য ইত্...
পারলৌকিক হ্যাঙ্গারে হ্যাঙ হয়ে আছে ইহকাল, পুনরায় জন্ম নেয়া এখন বিশেষ প্রয়োজন