সরাসরি প্রধান সামগ্রীতে চলে যান

পোস্টগুলি

আইসক্রিম

সাম্প্রতিক পোস্টগুলি

ঘরে একলা থাকার বেলায়

ঘরে আজ রাতে কেউ নেই। রাতে একা থাকা এক অর্থহীন ব্যাপার। এই অর্থহীনতায় অর্থ আরোপ করতে হয়। বয়সভেদে আরোপ করা অর্থগুলো ভিন্ন হয়। একটা বয়সে বাসায় কেউ না থাকলে ফ্রিজ খুলে নিষেধ করা খাবারগুলো খাওয়াই ছিল আনন্দের। বয়সটা আরেকটু বাড়লে ফ্রিজ থেকে টেলিভিশন। যে চ্যানেলগুলো ছোটদের দেখা নিষিদ্ধ ছিল, সেগুলো দেখার উত্তেজনার ছিল সীমাহীন। আরও বাড়লে বয়স, টেলিভিশনের সঙ্গে যুক্ত হয় ভিসিআর, সঙ্গে নীল ছবির ক্যাসেট। স্কুলজীবনে গুপ্ত বাবুও অনেকের নিঃসঙ্গতা ঘুচিয়েছেন। তিনি এক মহান মানুষ। বয়স বাড়তে থাকলে অর্থময়তার সংজ্ঞা বদলে যায়। মনে হয়, বাসায় কেউ না থাকা মানে বান্ধবীকে আমন্ত্রণ জানানো, একটু গায়ে গা ঠেকিয়ে বসা। কৈশোর থেকেই আমার আলাদা ঘর। বান্ধবী-ভাগ্যও খারাপ না। একজন, দুজন আবার কখনও তিন-চারজনও এসেছে। তাদের সঙ্গে নির্জলা আড্ডা আর প্রাণখুলে হাসাহাসি সহ্য করেনি কেউ কেউ। মায়ের কাছে তা নিয়ে নালিশও দেওয়া হয়েছে। বলেছে, ‘আন্টি জানেএএএএ-ন, আপনার ছেলে না ঘরের ভেতর কি করছে? মেয়েদের সঙ্গে গোল্লাছুট খেলছে!’ মা আমার উদারতার দেবতা। বলতেন, ‘খেলুক না বাবা। ছেলেমানুষ, তার ওপর আবার বোন-টোন নেই!’  আমার বান্ধবী-ভা...

সাম্প্রতিক বেদনাসমূহ (মে-জুলাই)

আমার যে স্টেশন নাই এত যে পথ, ধূলোঝড় সারি বেধে কোথায় যাচ্ছে মানুষ ? জিজ্ঞেস করে দেখ, কেউ জানে না। আমিও বুঝি না এ ছুটোছুটির মানে অর্থহীণ দৌড়ঝাঁপে ভুলে গেছি হৃদয়ের পথরেখা। ভাগ্যিস, আমার কোন পিছুটান নাই; তবু মাঝে মধ্যে দীর্ঘশ্বাস জাগে, মনে হয়-- ট্রাভলার, তুমি কতো লাকি, আম‍ার যে স্টেশন নাই কোনো! পান্থপথ ২২ শ্রাবণ, সন্ধ্যা ৮:২৭ পানিরা হয়তো সমকামী পানির নামের পাশে সঙ্গোপনে শুয়ে থাকে সাঁতারু শুশুক। সাঁতার প্রতিযোগিতার শুরু মূলত জন্মের আগে থেকেই। তবু ডলফিনেদের কাছে পরাজিত হয় বাইচের নৌকা। পানিরাও কি তবে পক্ষপাত জানে-- যাকে জরায়ুতে দেয় চ্যাম্পিয়ান ট্রফি, জীবন সাঁতারে সে শেষ রানার আপ! রাগ-ক্ষোভ-অভিমান ব্যতিরেকে পানিকে তাই বলা যায় সমকামী। সমুদ্র কিংবা মেঘে-- এই আকাশ পাতালে বিপরীত লিঙ্গ খোঁজেনি সে! প্রেম কাম জুড়ে তাই এ অক্সিহাই কন্যারা, একা। অসম বয়সী হাইড্রোজেন আর অক্সিজেনের মিলনে যার জন্ম-- সে কারে এগিয়ে দেবে তার রূপালী শরীর? ইদানিং কিছু বোতল তারে আটকে রাখে নিজের ভেতরে, এরে কি প্রেম বলা যায়? বরফের পাহাড় হিমালয় কি জানে, কে তার অগ্নি প্রেমিক? তবে চোখের জলকে সমকাম...

মুখচ্ছবির পুস্তিকায় পঙক্তিসকলি

তোমার গোলাপী অপেক্ষায় চূড়ান্ত নগ্ন হৃদয়ে তোমার কাছে গেলেও তুমি দেখতে পাওনা হৃদয়ের রঙ শাদা নাকি লাল, তুমি শুধু দেখেছ আমার সবুজ পিরান খানি- অথচ চোখ বন্ধ করেই আমি দেখেছি কী সবুজ অবুঝ একটা গোলাপী হৃদয় নিয়ে তুমি এখনও অপেক্ষা করে থাকো কোনও এক অচেনা রাজকুমারের - আমার থাকা বা না থাকায়... আত্মায় রক্তপাত রক্ত চাও রক্ত? গাজা কিংবা প্যালেস্টাইন ইরাক কিংবা লিবিয়া বাধন কিংবা রেডক্রস সবার জন্য শরীরের ব্যাগে জমিয়ে রেখেছি রক্ত- আমার আত্মায় যে রক্তক্ষরণ সিরিন্সে কি বের করা যাবে তাকে! হৃদয়ে যে রক্তক্ষরণ, ব্লাডব্যাংক কি পারে পুষিয়ে দিতে এর অপূরণের দায়! হৃদয় হোক ভোকাট্টা ঘুড়ি শাদা মনে কাদা লাগলে বিরক্ত হওয়া যাবে না কাদা ধুয়ে ফেলা যায় - মনের কাদায় মনোযোগ দেয়ার চেয়ে মনোযোগ দেয়া ভাল নিজেতে। পথের পাথরে আটকে গেলে হৃদয়, বড্ড বিঘ্ন ঘটবে ইহকামে, ব্লক তৈরি হবে, হৃদয়কে পরাতে হবে যান্ত্রিক আংটি, স্বদেশী সে কাঁটা তুলতে যেতে হবে কোলকাতা-থাইল্যন্ড কিংবা মধ্যপ্রাচ্যে। আত্মা হোক এক ভোকাট্টা ঘুড়ি উড়াউড়ি ব্যতিরেকে আর যেন তার থাকেনা কোন বিশেষ কেপিআই, কর্তব্য ইত্...

ব্যক্তিগত কথামালা

বাজারজাত হয়ে গেছি বাজারজাত হয়ে গেছি হৃদয়ে লেগে গেছে কোম্পানির ট্যাগ আমি এখন মাল্টিন্যাশনাল ব্যাগ। কর্পোরেশন রেশন দিচ্ছে মন্ত্র পড়ে ফুঁ দিচ্ছে কাঁপা কাঁপা বুকে নিতম্বের মাঝখানে এঁকে দিচ্ছে সুদৃশ্য লোগো- ওগো, কর্পোরেশন আমার আত্মার ভাতার আমাকে রক্তাক্ত ক’রে সারাটা মাস অর্থহীন রঙীন কাগজ গুঁজে দিচ্ছো  ক’রে দিচ্ছো রমনার সস্তা রমণী। মন পুড়লে কয়লা পাওয়া যায় না পেট্রোল পোড়া ঘ্রাণ সারাটা আকাশ জুড়ে আকাশে আগুন দিতে চেয়েছিলো কে কার সাথে সংঘাত হলো মেঘের! মন কষাকষি হলে ঘরে আগুন দিতে নেই ঘর পুড়লে দেহ পুড়ে যায়, পুড়ে যায় মন মন পুড়লে কয়লা পাওয়া যায় না মেডিকেলের বার্ন ইউনিট জানে কয়লা ও জ্বালানী অধিদপ্তর কখনো জ্বলে না জ্বলন্ত মোমবাতির বুকে থাকে পৃথিবীর হৃদপিণ্ড পোড়াবার সম্ভাবনা। আকাশে হামাগুড়ি দিচ্ছো হে মিষ্টি মিষ্টি ঘুমের ঘোরে ঈসরাফিল বাজায় বিরক্তিকর শঙ্খ যেন সে মৎসকুমার পাখাঅলা ডলফিনের পিঠে চড়ে ঘুরছে আকাশ তার হাতে যেন কৃষ্ণের বাঁশি অযথাই যেন কার সাথে মিছে     ভালোবাসাবাসি আকাশে হামাগুড়ি দিচ্ছো হে বাতাসে বাজিয়ে মাদল স...