বাজারজাত হয়ে গেছি বাজারজাত হয়ে গেছি হৃদয়ে লেগে গেছে কোম্পানির ট্যাগ আমি এখন মাল্টিন্যাশনাল ব্যাগ। কর্পোরেশন রেশন দিচ্ছে মন্ত্র পড়ে ফুঁ দিচ্ছে কাঁপা কাঁপা বুকে নিতম্বের মাঝখানে এঁকে দিচ্ছে সুদৃশ্য লোগো- ওগো, কর্পোরেশন আমার আত্মার ভাতার আমাকে রক্তাক্ত ক’রে সারাটা মাস অর্থহীন রঙীন কাগজ গুঁজে দিচ্ছো ক’রে দিচ্ছো রমনার সস্তা রমণী। মন পুড়লে কয়লা পাওয়া যায় না পেট্রোল পোড়া ঘ্রাণ সারাটা আকাশ জুড়ে আকাশে আগুন দিতে চেয়েছিলো কে কার সাথে সংঘাত হলো মেঘের! মন কষাকষি হলে ঘরে আগুন দিতে নেই ঘর পুড়লে দেহ পুড়ে যায়, পুড়ে যায় মন মন পুড়লে কয়লা পাওয়া যায় না মেডিকেলের বার্ন ইউনিট জানে কয়লা ও জ্বালানী অধিদপ্তর কখনো জ্বলে না জ্বলন্ত মোমবাতির বুকে থাকে পৃথিবীর হৃদপিণ্ড পোড়াবার সম্ভাবনা। আকাশে হামাগুড়ি দিচ্ছো হে মিষ্টি মিষ্টি ঘুমের ঘোরে ঈসরাফিল বাজায় বিরক্তিকর শঙ্খ যেন সে মৎসকুমার পাখাঅলা ডলফিনের পিঠে চড়ে ঘুরছে আকাশ তার হাতে যেন কৃষ্ণের বাঁশি অযথাই যেন কার সাথে মিছে ভালোবাসাবাসি আকাশে হামাগুড়ি দিচ্ছো হে বাতাসে বাজিয়ে মাদল স...
পারলৌকিক হ্যাঙ্গারে হ্যাঙ হয়ে আছে ইহকাল, পুনরায় জন্ম নেয়া এখন বিশেষ প্রয়োজন